নতুন পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানের ব্যানারে শেখ হাসিনার ছবি

০১ জানুয়ারি ২০২৫, ০৫:৪১ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২১ PM
নতুন পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানের ব্যানারে শেখ হাসিনার ছবি

নতুন পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানের ব্যানারে শেখ হাসিনার ছবি © সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার দিয়ে নতুন পাঠ্যবই বিতরণ অনুষ্ঠান করা হয়েছে। নোয়াখালীর চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। আজ বুধবার (১ জানুয়ারি) বেলা ১১টা থেকে এই বই বিতরণ অনুষ্ঠান শুরু হয়। 

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার ছবিসহ ব্যানার ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনা দেখা দেয়। ইচ্ছে করেই এমনটা করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। অনুষ্ঠানে বিদ্যালয়টির শিক্ষকদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন। 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া আফরোজ বলেন, আজকেই প্রথম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছি আমি। এর আগে আমাদের প্রধান শিক্ষক গতকাল অবসরে গেছেন। মূলত আমরা গত বছরের ব্যানার দিয়ে অনুষ্ঠান করেছি। যে কারণে এমনটা হয়ে গেছে। আমরা বিষয়টির জন্য দুঃখিত। এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়নি।

চাটখিল উপজেলা শিক্ষা অফিসার মো. আবদুল হান্নান পাটওয়ারী বলেন, বই বিতরণে কোনো উৎসব বা অনুষ্ঠান করার নির্দেশনা ছিল না। বিগত প্রধানমন্ত্রীর ছবিসহ সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের বিষয় আমার কিছুই জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9