কিছু শিক্ষার্থীর হাতে নতুন বই, অন্যরা অপেক্ষায়

০১ জানুয়ারি ২০২৫, ০৩:৩১ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২১ PM
নতুন বই হাতে দুই শিক্ষার্থী

নতুন বই হাতে দুই শিক্ষার্থী © টিডিসি

পটুয়াখালীর গলাচিপায় বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ শুরু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করলেও এ বছর বই উৎসব আয়োজন করা হয়নি।

সরেজমিনে আজ বুধবার (১ জানুয়ারি) সকালে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই নিতে বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় জমিয়েছে। অভিভাবকরাও সঙ্গে এসেছেন। নতুন বই হাতে পেয়ে ক্ষুদে শিক্ষার্থীরা আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে। কেউ কেউ বই খুলে পড়া শুরু করে, আবার কেউ নতুন বইয়ের গন্ধ নিতে ব্যস্ত।

তবে ভিন্ন চিত্র দেখা গেছে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয়। গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম। নতুন বই না পাওয়ায় তাদের মধ্যে উচ্ছ্বাসের কোনো চিহ্ন ছিল না। অনেক শিক্ষার্থী স্কুলে আসেনি।

আরও পড়ুন: আজ থেকে প্রাথমিক-মাধ্যমিকের বই ওয়েবসাইটে পাওয়া যাবে: এনসিটিবি

সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাশেম জানান, বছরের প্রথম দিনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বই বিতরণ করা সম্ভব হয়েছে। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই এখনো এসে পৌঁছায়নি। কয়েক দিনের মধ্যেই সেগুলো বিতরণ করা হবে।

মডেল মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, ‘মাধ্যমিক স্তরের বই এখনো আমাদের হাতে আসেনি। নতুন বই এলেই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে।’

অভিভাবকরা জানিয়েছেন, বছরের প্রথম দিনেই সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া প্রয়োজন। বছরের শুরুতে বই হাতে না পেলে শিক্ষার্থীদের মনোবল নষ্ট হতে পারে।

ক্ষুদে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে জানায়, বই পেয়ে খুব ভালো লাগছে। প্রতিবার নতুন বই হাতে নেওয়ার মুহূর্তটা জীবনের সেরা দিনগুলোর একটি। এবার আরও ভালো করে পড়ব। তবে বই না পাওয়া শিক্ষার্থীরা জানায়, দ্রুত বই পেলে পড়াশোনা শুরু করতে পারবে। 

আরও পড়ুন: ভোলায় শিক্ষাপ্রতিষ্ঠান-সংলগ্ন স মিল, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

উপজেলা শিক্ষা অফিসার গোলাম সগীর বলেন, ‘প্রাথমিক স্তরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বই আমরা ইতিমধ্যে বিতরণ করেছি। বাকি বই দ্রুত আসবে এবং যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে।’

মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রেজাউল কবির বলেন, মাধ্যমিক স্তরের বই এখনো আসেনি। তবে বই পরিবহনকারী গাড়ি রাস্তায় রয়েছে। বই পৌঁছালেই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে।

ট্যাগ: নতুন বই
মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ নেতাকে বহিষ্কার কর…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950