৭ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি

০৪ নভেম্বর ২০১৮, ০৭:০১ PM
লোগো

লোগো © ফাইল ফটো

দেশের বিভিন্ন উপজেলায় প্রাথমিকের ৭ শিক্ষা কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে ৬ জন উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং ১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা।  রবিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

বদলিকৃতদের মধ্যে নরসিংদী রায়পুরের মোহাম্মদ মাসুদ রানাকে হবিগঞ্জের চুনারঘাটে এবং হবিগঞ্জ চুনারঘাটের হাসান মোহাম্মদ জোনায়েদকে নরসিংদীর রায়পুরে বদলি করা হয়েছে।  গোপালগঞ্জ কাশিয়ানীর উপজেলা শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্বে থাকা মোজাম্মেল শাহকে কুড়িগ্রাম উলিপুরে এবং তদস্থলে ভোলার লালমোহন উপজেলা শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্বে থাকা পরিমল চন্দ্র বালাকে নিয়োগ দেয়া হয়েছে।

অপরদিকে রাজশাহী পুঠিয়া উপজেলার রাশিদা ইয়াসমিনকে রাজশাহীর চারঘাট উপজেলায় এবং তার জায়গায় রাজশাহীর চারঘাট উপজেলার শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্বে থাকা মীর মো. মামুনুর রহমানকে বদলি করা হয়েছে। কক্সবাজার চকরিয়ার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা বিকাশ ধরকে বান্দরবানের আলীকদম উপজেলায় বদলি করা হয়েছে।   

৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই শহীদ ডা. কবিরুলের কন্যা এসএসসি উত্তীর্ণ, শুভেচ্ছা জান…
  • ১২ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড
  • ১২ আগস্ট ২০২৬
বস্ত্র অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ৪২ পদে চাকরি, আবেদন ৬ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬