স্কুলে যাওয়া হলো না প্রথম শ্রেণি ছাত্রের, গাড়িচাপায় গেল প্রাণ

২৯ মে ২০২৪, ১২:৩১ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৯ PM

© সংগৃহীত

বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে অটোরিকশার চাপায় মো. মাহিম রানা (১২) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।বুধবার (২৯ মে) ভোলার বাংলাবাজারে সকাল সাড়ে ১০টার দিকে বাংলাবাজার গার্লস স্কুল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

মাহিম রানা চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল মাজেদ মিয়ার ছেলে। সে পরিবারের সঙ্গে বাংলাবাজার এলাকায় ভাড়া থাকত। মাহিম বাংলাবাজার এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

মাহিমের বাবা জানান, বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে বাংলাবাজার এলাকার গার্লস স্কুল সংলগ্ন সড়কে অটোরিকশার চাপায় মাহিম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিঞা জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9