প্রাথমিকের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে যা বললেন মহাপরিচালক

১৫ মে ২০২৪, ০৫:৪১ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৭ PM
শাহ রেজওয়ান হায়াত ও প্রাথমিকের লোগো

শাহ রেজওয়ান হায়াত ও প্রাথমিকের লোগো © ফাইল ফটো

ফলাফল চেক করা হচ্ছে। গতকাল মঙ্গলবার থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের প্রতিটি বিষয় চেক করতে হয়। সেজন্য কিছুটা সময় লাগছে। তবে রাতের মধ্যেই প্রার্থীরা ফল পাবেন।

বুধবার বিকাল সাড়ে ৫টায় দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।

তিনি বলেন, ফল তৈরির কাজ শেষ হলেও অনেক কাজ বাকি থাকে। প্রতিটি বিষয় আলাদা আলাদা করে দেখা হয়। সেজন্য কিছুটা দেরি হচ্ছে। তবে ফল আজ প্রকাশিত হবে। 

এর আগে গত ২ ফেব্রুয়ারি তিন বিভাগের ২২ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিলেন চার লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। গত ২০ ফেব্রুয়ারি প্রকাশিত ফলে ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হয়েছেন। এসব প্রার্থী পরবর্তীতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।  

২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি রংপুর,  সিলেট এবং বরিশাল বিভাগের ক্লাস্টারের বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর। এরপর ২২ মার্চ  রাজশাহী,  খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ১৭ জুন  ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথম ধাপে ৩ লাখ ৬০ হাজার ৭০০, দ্বিতীয় ধাপে ৪ লাখ ৫৯ হাজার ৪৩৮ এবং তৃতীয় ধাপে ৩ লাখ ৪০ হাজার প্রার্থী আবেদন করেন। বর্তমানে প্রায় ৮ হাজারের বেশি পদ শূন্য রয়েছে।

 
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950