প্রাথমিকের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ জানাল মন্ত্রণালয়

১৪ মে ২০২৪, ০৪:৫৪ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৮ PM
শ্রেণিকক্ষে শিক্ষক ও লোগো

শ্রেণিকক্ষে শিক্ষক ও লোগো © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল তৈরির কাজ শেষ। আগামীকাল বুধবার (১৫ মে) এ ধাপের চূড়ান্ত ফল প্রকাশিত হবে। মঙ্গলবার (১৪ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, দ্বিতীয় ধাপে  রাজশাহী,  খুলনা ও ময়মনসিংহ বিভাগের ২২ জেলার মধ্যে একটি জেলার মৌখিক পরীক্ষার দেরিতে অধিদপ্তরে পাঠানো হয়েছে। এ কারণে ফল তৈরিতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে সব বাধা অতিক্রম করে সামগ্রিক ফলাফল তৈরির কাজ শেষ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামীকাল বুধবার প্রকাশিত হবে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি তিন বিভাগের ২২ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিলেন চার লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। গত ২০ ফেব্রুয়ারি প্রকাশিত ফলে ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হয়েছেন।

২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি রংপুর,  সিলেট এবং বরিশাল বিভাগের ক্লাস্টারের বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর। এরপর ২২ মার্চ  রাজশাহী,  খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ১৭ জুন  ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথম ধাপে ৩ লাখ ৬০ হাজার ৭০০, দ্বিতীয় ধাপে ৪ লাখ ৫৯ হাজার ৪৩৮ এবং তৃতীয় ধাপে ৩ লাখ ৪০ হাজার প্রার্থী আবেদন করেন। বর্তমানে প্রায় ৮ হাজারের বেশি পদ শূন্য রয়েছে।

 
সার্জেন্ট নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ২৬ মার্চ ২০২৬
কৃষ্ণসাগরে তুরস্কের তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা
  • ২৬ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবস উপলক্ষে শার্শার বিএনপির র‍্যালি ও আলোচনা সভা
  • ২৬ মার্চ ২০২৬
অফিসার পদে প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ জনতা ও অগ্র…
  • ২৬ মার্চ ২০২৬
তদন্তের মুখোমুখি হচ্ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
  • ২৬ মার্চ ২০২৬
গণভোটসহ ২০ অধ্যাদেশ নিয়ে অনিশ্চয়তা, ১১৩টিতে একমত সরকার-বিরো…
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence