দৃষ্টিনন্দন করে সাজানো হবে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত প্রাথমিক বিদ্যালয়

১৪ মে ২০২৪, ১১:২৩ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৮ PM
গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়

গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় © সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। সোমবার (১৩ মে)  দুপুরে এ স্কুল পরিদর্শক করেন তিনি।

বঙ্গবন্ধু ১৯২৭ সালে এ স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি হন। ১৯৩০ সালে তৃতীয় শ্রেণি পর্যন্ত এ স্কুলে পড়াশোনা করেন। প্রতিমন্ত্রী বিদ্যালয়টির বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং শিশু-শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। 

প্রতিমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে দৃষ্টিনন্দন করে সাজাবার উদ্যোগ গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিগগিরই এর কাজ শুরু হবে।

এ বিদ্যালয়ের শিশুরা জাতির পিতা বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করে দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার দীক্ষা গ্রহণ করবে। দেশ ও মানুষকে ভালোবাসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশের ভিত্তি মানসম্মত প্রাথমিক শিক্ষা। আর এ লক্ষ্য অর্জনে কাজ করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিকসহ স্থানীয়, জেলা প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

 
বেরোবিসাসের নেতৃত্বে আবু সাইদ-পুলক
  • ০৪ মার্চ ২০২৬
ঈদের পূর্বেই পে-স্কেলের গেজেট দাবিতে একযোগে ১৪ মন্ত্রী ও ৬ …
  • ০৪ মার্চ ২০২৬
যে কারণে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের অভিজ্ঞতা বাড়াতে চায় মন্ত্…
  • ০৪ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশত
  • ০৪ মার্চ ২০২৬
জনসমক্ষে ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করবেন আসিফ মাহমুদ
  • ০৪ মার্চ ২০২৬
ইরানের শাহেদ ড্রোনের অনুকরণে আত্মঘাতী ড্রোন তৈরি করল ভারত
  • ০৪ মার্চ ২০২৬