প্রাথমিকের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল কবে—জানাল মন্ত্রণালয়

০৫ মে ২০২৪, ১১:৩২ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪১ PM
শ্রেণিকক্ষে শিক্ষক ও প্রাথমিকের লোগো

শ্রেণিকক্ষে শিক্ষক ও প্রাথমিকের লোগো © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে। আগামীকাল সোমবার থেকে এ ধাপের ফল তৈরির কাজ শুরু হবে।

রোববার (০৫ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, দ্বিতীয় ধাপে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের ২২ জেলার মধ্যে ২১ জেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষার ফল অধিদপ্তরে এসেছে। একটি জেলার প্রার্থীদের নম্বর আজ রোববারের মধ্যে অধিদপ্তরে আসবে। এরপর ফলগুলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হবে। আগামীকাল সোমবার থেকে ফলাফল তৈরির কাজ শুরু হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, আগামীকাল সোমবার থেকে ফল তৈরির কাজ শুরু হলে সাত দিন সময় লাগবে ফল তৈরি করতে। এক্ষেত্রে আগামী সপ্তাহের যে কোনো দিন ফল প্রকাশ করা হতে পারে। তবে কাজ আগে শেষ হয়ে গেলে চলতি সপ্তাহেও ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশের কোনো তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে আগামী সপ্তাহের মধ্যে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। 

এর আগে গত ২ ফেব্রুয়ারি তিন বিভাগের ২২ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিলেন চার লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। গত ২০ ফেব্রুয়ারি প্রকাশিত ফলে ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হয়েছেন।

২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি রংপুর, সিলেট এবং বরিশাল বিভাগের ক্লাস্টারের বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর। এরপর ২২ মার্চ রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ১৭ জুন ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথম ধাপে ৩ লাখ ৬০ হাজার ৭০০, দ্বিতীয় ধাপে ৪ লাখ ৫৯ হাজার ৪৩৮ এবং তৃতীয় ধাপে ৩ লাখ ৪০ হাজার প্রার্থী আবেদন করেন। বর্তমানে প্রায় ৮ হাজারের বেশি পদ শূন্য রয়েছে।

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9