জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে লেখা আহবান

৩০ এপ্রিল ২০২৪, ১০:৪৪ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন ও প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ প্রদান উপলক্ষে স্মরনিকা প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ জন্য ছড়া, কবিতা, ছোট গল্প ও প্রবন্ধ আহবান করা হয়েছে। অধিদপ্তরের উপপরিচালক (সংস্থাপন) মো. ইমামুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন ও প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ প্রদান অনুষ্ঠান উপলক্ষে স্মরনিকা প্রকাশের সিদ্ধান্ত রয়েছে। স্মরনিকা প্রকাশের জন্য মাঠ ও অধিদপ্তর পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিকট হতে ছড়া, কবিতা, ছোট গল্প ও প্রবন্ধ (৩০০ শব্দের মধ্যে) সংগ্রহ করা হবে।

আরো পড়ুন: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ হবে পাঁচ হাজার শিক্ষক

এ স্মরণিকা প্রকাশের জন্য ছড়া, কবিতা, ছোট গল্প ও প্রবন্ধ আগামী ৫ মে’র মধ্যে হার্ডকপি সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) বরাবর পাঠাতে হবে। আর সফটকপি [email protected] ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

 

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950