রোদে খেলতে গিয়ে অসুস্থ হয়ে প্রাথমিকের শিক্ষার্থীর মৃত্যু

২৮ এপ্রিল ২০২৪, ১০:৩৯ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM

© সংগৃহীত

নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় স্কুল থেকে বাড়িতে ফিরে রোদের মধ্যে খেলাধুলার সময় অচেতন হয়ে কামরুল হাসান ফাহিম (৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে, একই দিনে দুপুর দেড়টার দিকে এই গ্রামের জাকির মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। ফাহিম এই বাড়ির ওমর ফারুকের ছেলে। সে স্থানীয় মধ্য কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেকান্দর আলম জানান, ফাহিম সকালে স্কুলে আসে। আমাদের বিদ্যালয়ে আজ উপজেলা নির্বাচন সংক্রান্ত ট্রেনিং থাকায় কোনো ক্লাস হয়নি। পরে সে বাড়িতে চলে যায়।

তিনি আরও বলেন, বাড়িতে গিয়ে অন্য শিশুদের সঙ্গে রোদের মধ্যে খেলাধুলা করছিল ফাহিম। এ সময় সে অচেতন হয়ে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বিষয়টি আমি বিভিন্ন মাধ্যমে শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950