৫ জেলার প্রাথমিক বিদ্যালয় সোমবার খোলা থাকবে

২৮ এপ্রিল ২০২৪, ০৯:০৩ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM

© ফাইল ছবি

দেশে চলমান তাপপ্রবাহের কারণে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকলেও প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে নতুন কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রবিবার রাতে মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যেহেতু প্রাথমিকের সব ক্লাস মর্নিং এ হবে তাই প্রাথমিক খোলাই থাকবে। তবে পূর্ব ঘোষণানুযায়ী বন্ধ থাকছে প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম।

এর আগে রবিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এসব এলাকার যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে, সেসব শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ চাইলে খোলা রাখতে পারবে।

তীব্র তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ এবং ঈদ ও রোজার দীর্ঘ ছুটি শেষে আজ রবিবার প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। এক দিন ক্লাসের পরই কয়েকটি জেলায় নতুন করে ছুটির ঘোষণা হলো।

কলাবাগানের হোস্টেলে দরজা ভেঙে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মর…
  • ৩১ জুলাই ২০২৬
পাটওয়ারীকে ছাড়া যেখানেই যান, এনসিপির পাশে থাকবে বিএনপি: রাশ…
  • ৩১ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রে মাস্টার্স বা পিএইচডি আবেদনে কী কী ডকুমেন্টস প…
  • ৩১ জুলাই ২০২৬
জেনে নিন মোবাইলের কোন ডিসপ্লে আপনার জন্য সেরা
  • ৩১ জুলাই ২০২৬
স্বরাষ্ট্র-আইনসহ ৩ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব
  • ৩১ জুলাই ২০২৬
আইইউবিতে শেষ হলো তিনদিনের নাট্যোৎসব ‘নাট্যবৃত্তের দ্বিদশক’
  • ৩১ জুলাই ২০২৬