শনিবার ছুটিই থাকবে প্রাথমিক বিদ্যালয়, ক্লাসের জন্য নতুন নির্দেশনা

২৭ এপ্রিল ২০২৪, ১২:৫২ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১০ PM
সরকারি প্রাথমিক বিদ্যালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয় © ফাইল ছবি

তীব্র গরমের কারণে এক সপ্তাহ ছুটি শেষে রোববার (২৮ এপ্রিল) খুলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকছে। এ বিষয়ে শনিবার (২৭ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত নির্দেশনা জারি করা হয়েছে।

ঈদের ছুটি শেষে দাবদাহে এক সপ্তাহ বন্ধ থাকার পর রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। এরইমধ্যে দাবদাহে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

নির্দেশনায় বলা হয়েছে, চলমান দাবদাহের কারণে কোমলমতিদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টারসমূহের শ্রেণি কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরো বলা হয়েছে, ২৮ এপ্রিল (রোববার) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকার্যক্রম চলবে। এক শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে। দুই শিফটে পরিচালিত বিদ্যালয়ে প্রথম শিফট সকাল ৮টা থেকে সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট ৯টা ৪৫ থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে।

আরো পড়ুন: ফের বাড়ছে হিট অ্যালার্টের মেয়াদ

দাবদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। উপজেলা শিক্ষা কর্মকর্তা সংশ্লিষ্টদের নিয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য অধিদপ্তর থেকে পাঠানো রুটিন বিবেচনায় উপজেলাভিত্তিক শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য সাপ্তাহিক রুটিন দেবেন।

প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। দাবদাহ স্বাভাবিক পর্যায়ে আসার পূর্ব-পর্যন্ত এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শনিবার ছুটি দেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। আগের নিয়মেই প্রাথমিক বিদ্যালয় চলবে।

শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬