প্রাথমিকে শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষার ফল আজ

২১ এপ্রিল ২০২৪, ০৯:৫৩ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৫ PM
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল আজ রোববার (২১ এপ্রিল) প্রকাশ করা হবে। সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। তবে কখন প্রকাশ করা হবে, তা জানা যায়নি।

এর আগে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে তিনি জানান, রোববার ফল প্রকাশ করা হতে পারে। তিনি বলেন, তৃতীয় ধাপের ফল প্রকাশ নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং বুয়েটের মধ্যে সভা হয়েছে। সভায় রোববার (২১ এপ্রিল) ফল প্রকাশের বিষয়ে আশা প্রকাশ করা হয়েছে। সব ঠিক থাকলে এদিন ফল প্রকাশ করা হবে।

সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে লিখিত (এমসিকিউ) পরীক্ষা গত ২৯ মার্চ অনুষ্ঠিত হয়। এ দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় পরীক্ষায় অংশ নেন। এ ধাপে ৩ লাখ ৪০ হাজারের বেশি প্রার্থী পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন।

আরো পড়ুন: সনদ বাণিজ্যে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম দ্রুত শেষ করতে এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে নেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হচ্ছে।

ঈদের আনন্দ ভাগাভাগি করতে নোবিপ্রবি শিবিরের ‘ঈদ প্রীতিভোজ’
  • ২৭ মে ২০২৬
কালবৈশাখীর তাণ্ডব, মনপুরায় লণ্ডভণ্ড বসতঘর-ব্যবসাপ্রতিষ্ঠান
  • ২৭ মে ২০২৬
৪০ কিলোমিটার দীর্ঘ যানজটে স্থবির ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
  • ২৬ মে ২০২৬
ফুটবল মাঠে শিশুদের উৎসাহ দেয়া ফেনীর শিক্ষিকার জন্য উপহার প…
  • ২৬ মে ২০২৬
কৃত্রিমভাবে মোটাতাজা করা গরুর মাংস কি ক্ষতিকর, চিনবেন কীভাব…
  • ২৬ মে ২০২৬
স্কলারশিপে সরকারি কর্মকর্তা ও পেশাজীবীদের বিভিন্ন বিষয়ে প্র…
  • ২৬ মে ২০২৬