তৃতীয় ধাপের ফল কবে—জানালেন প্রাথমিকের সচিব

১৮ এপ্রিল ২০২৪, ১১:২৫ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৭ PM
ফরিদ আহাম্ম

ফরিদ আহাম্ম © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সব প্রস্তুতি প্রায় শেষ। আগামী রোববার (২১ এপ্রিল) এ ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

তিনি বলেন, তৃতীয় ধাপের ফল প্রকাশ নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং বুয়েটের মধ্যে সভা হয়েছে। সভায় আগামী রোববার (২১ এপ্রিল) ফল প্রকাশের বিষয়ে আশা প্রকাশ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে এদিনই ফল প্রকাশ করা হবে।

সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে লিখিত (এমসিকিউ) পরীক্ষা ২৯ মার্চ অনুষ্ঠিত হয়। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩ লাখ ৪০ হাজারের বেশি প্রার্থী পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম দ্রুত শেষ করতে এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে নেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হচ্ছে।  

 
মেডিকেল শিক্ষার গুণগত রূপান্তর শিক্ষকদেরই করতে হবে, নেতারা …
  • ৩১ জুলাই ২০২৬
ইউটিএল-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী: ঢাবিতে দিনব্যাপী সম্মেলন শন…
  • ৩১ জুলাই ২০২৬
রাখাইন থেকে পালানোর পথে টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখো…
  • ৩১ জুলাই ২০২৬
ধর্ষণের মামলায় ছাত্র ইউনিয়নের সভাপতি গ্রেপ্তার
  • ৩১ জুলাই ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগ…
  • ৩১ জুলাই ২০২৬
ব্যাংক এশিয়ায় চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ১২ আগস্ট পর্যন্ত
  • ৩১ জুলাই ২০২৬