সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় গোপালগঞ্জে ৪৬ পরীক্ষার্থী বহিষ্কার

২৯ মার্চ ২০২৪, ১১:০২ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১৩ PM

© সংগৃহীত

ইলেকট্রনিকস ডিভাইস ও মোবাইল ফোন ব্যবহার করায় গোপালগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে ৪৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার নিয়োগ পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শিক্ষার্থীদের ভ্রাম্যমাণ আদালতে সাজা দেন। 

৪৬ জনের মধ্যে ৩১ জন পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা ও ৯ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশপাশি ৬ শিক্ষার্থীকে শুধু বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া পরীক্ষার্থীদের সহযোগিতা করায় পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে ২ জনকে সাজা দেওয়া হয়। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ৪৬ পরিক্ষার্থীর মধ্যে ২৬ জনকে এক মাস, ২ জনকে ২০ দিন, ২ জনকে ১০ দিন ও একজনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ৯ জনকে বিভিন্ন অংকে জরিমানা ও ৬ জনকে বহিস্কার করা হয়েছে। এছাড়া ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহারে পরীক্ষার্থীদের সহযোগিতা করায় পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে ২ জনকে যথাক্রমে ১০ দিন ও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ শাসছুল আরেফীন জানান, গোপালগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ছিল। এতে অংশ নেওয়া পরীক্ষার্থীদের ৪৬ জন ইলেকট্রনিকস ডিভাইস ও মোবাইল ব্যবহারের অপরাধে ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ১৮৮ ধারায় পরীক্ষার্থীসহ ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। ৯ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ৬ জনকে শুধু বহিষ্কার করা হয়েছে। 

উল্লেখ্য, শুক্রবার গোপালগঞ্জের ২১টি কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১৫ হাজার ৩০০ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১০ হাজার ৯১২ জন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9