প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় পর্বের ভাইভা শুরু কাল

১৩ মার্চ ২০২৪, ১১:২৫ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM
আগামীকাল থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় পর্বের মৌখিক পরীক্ষা শুরু হবে

আগামীকাল থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় পর্বের মৌখিক পরীক্ষা শুরু হবে © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের (খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ) মৌখিক পরীক্ষা আগামীকাল ১৩ মার্চ থেকে শুরু হবে। চলবে ২২ এপ্রিল পর্যন্ত। বুধবার (১৩ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের লিখিত (খুলনা, রাজশাহী, ময়মনসিংহ বিভাগ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন বিভাগের ২২টি জেলা শহরে এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী চলে এ পরীক্ষা।

দ্বিতীয় পর্বে মোট পরীক্ষার্থী ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন প্রার্থী ৬০৩টি কেন্দ্রের ৯ হাজার ৩৫৭টি কক্ষে পরীক্ষায় অংশ নেন।

২০২৩ সালের ২০ মার্চ ২য় পর্বের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। প্রথম পর্বের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) পরীক্ষা গত বছরের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ২০ ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

দ্বিতীয় পর্বের লিখিত পরীক্ষা শেষে ১৮ দিনের মাথায় গত ২০ ফেব্রুয়ারি এ ধাপের (খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। লিখিত পরীক্ষায় ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হয়েছেন। এসব প্রার্থীরা আগামীকাল থেকে মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে নেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হচ্ছে।

তৃতীয় ও শেষ ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় লিখিত পরীক্ষা শুরু হবে।

পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9