নেত্রকোনায় স্কুল মাঠে ড্রেন প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

১৩ মার্চ ২০২৪, ১২:২৭ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

নেত্রকোণা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের ঢুলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের মধ্য দিয়ে পানির ড্রেন নির্মাণ করায় প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। সোমবার (১১ মার্চ) বিকেলে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান এই নোটিশ প্রদান করেন। আগামী ৫ কর্ম দিবসের মধ্যে তার জবাব দেয়ার জন্য বলা হয়েছে।

জানা যায়, গত কয়েকদিন পূর্বে বিদ্যালয়ের মাঠ দিয়ে পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ করে স্থানীয় হাবিবুর রহমানসহ তার পরিবারের লোকজন। এতে বিদ্যালয়ের পরিবেশ ও কোমলমিত শিশুদের খেলাধুলার সমস্যা সৃষ্টি হচ্ছে। এ ঘটনায় প্রধান শিক্ষককে ড্রেন বন্ধ করার নির্দেশ দিলেও তিনি ড্রেন বন্ধ না করায় কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আসাদুজ্জামান বলেন, গত কয়েক দিন আগে ঐ বিদ্যালয়ের মধ্য দিয়ে পানি নিষ্কাশনের জন্য স্থানীয় হাবিবুর রহমান নামের এক ব্যক্তি ড্রেন তৈরি করেন। এ ঘটনায় প্রধান  শিক্ষককে ড্রেন বন্ধ করার নির্দেশ দিলেও তিনি ড্রেন বন্ধ না করায় কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। আগামী ৫ কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। প্রয়োজেনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950