শিক্ষকদের স্মার্ট হতে বললেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

১০ মার্চ ২০২৪, ০৮:০৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী © সংগৃহীত

স্মার্ট বাংলাদেশে স্মার্ট শিশু যেমন তৈরি হবে, তেমনি শিক্ষকদেরও স্মার্ট হতে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী। রোববার (১০ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলার মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে ‘সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশে স্মার্ট শিশু যেমন তৈরি হবে, তেমনি শিক্ষকদেরও স্মার্ট হতে হবে। স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে স্মার্ট বাংলাদেশ তৈরির লক্ষ্যে প্রধানমন্ত্রী আমাদের একটি অ্যাজেন্ডা দিয়েছেন। তাই সরকারপ্রধানের উপর আস্থা রাখুন। উনি আগামী প্রজন্মকে ২০৪১ সালের ভেতরে যে স্মার্ট বাংলাদেশ তৈরি করার কথা দিয়েছিলেন, নিশ্চয়ই তিনি সেটি করবেন। তার জন্য যে পদক্ষেপ নেওয়ার দরকার সেগুলো বাস্তবায়ন করা হবে।’

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোছা নুরজাহান খাতুন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব মনীষ চাকমা, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ প্রমুখ।

বাকৃবি ক্যাম্পাসে ওয়ান-টাইম প্লাস্টিকের বোতল ব্যবহারে নিষেধ…
  • ৩১ জুলাই ২০২৬
জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিতে অভিযুক্তদের বিচারের দ…
  • ৩১ জুলাই ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বিভিন্ন ক্যাট…
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্বকাপ ব্যক্তিমালিকানায় ছাড়ার প্রস্তাবে বিভক্ত ফুটবল বিশ্…
  • ৩১ জুলাই ২০২৬
জমি নিয়ে বিরোধ, এক ভাইয়ের বসতবাড়িতে অপর ভাইয়ে দফায় দফায় হা…
  • ৩১ জুলাই ২০২৬
শনিবার শুরু হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ, বুকের দুধ কেন গুর…
  • ৩১ জুলাই ২০২৬