প্রাথমিকের দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ১৫ মার্চ

০৭ মার্চ ২০২৪, ১০:১৫ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৩ AM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষা আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে। রমজানের ঈদের পরও মৌখিক চলবে।

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহেমেদ বৃহস্পতিবার সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষা আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে। আগামী ১৫ এপ্রিলের মধ্যে মৌখিক পরীক্ষা শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগের খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। লিখিত পরীক্ষায় ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হন। 

২ ফেব্রুয়ারি দেশের তিন বিভাগের ২২ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। গত বছরের ২০ মার্চ এ পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে নেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হচ্ছে। প্রথম ধাপে গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৩৩৭ জন। চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৪৯৭ জন প্রার্থী।

ঈদ আনন্দ নেই ৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হাজারো শিক্ষকের
  • ২৭ মে ২০২৬
২০২৬ বিশ্বকাপে গড়তে পারে যেসব ঐতিহাসিক রেকর্ড
  • ২৭ মে ২০২৬
‘পছন্দ না হওয়ায়’ ভ্রমণের কথা বলে বেরিয়ে স্ত্রীকে বিক্রি ক…
  • ২৭ মে ২০২৬
নিশাত-ওয়াসফিয়ার পর এবার এভারেস্ট জয় করলেন নিম্মি
  • ২৭ মে ২০২৬
স্ন্যাপড্রাগন প্রসেসর থাকলে কেন বাড়ে স্মার্টফোনের দাম?
  • ২৭ মে ২০২৬
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবিরের কোরবানির আয়োজন, শিক্ষার্থীদে…
  • ২৭ মে ২০২৬