প্রাথমিকে ২৮৫ প্রতিবন্ধী নিয়োগের রায় আজ

১৪ জানুয়ারি ২০২৪, ০৮:৪৯ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM

© লোগো ও ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভিত্তিতে ২৮৫ জন শারীরিক প্রতিবন্ধী নিয়োগে জারি করা রুলের চূড়ান্ত শুনানি ইতিমধ্যে শেষ হয়েছে। আদালতের ঘোষণা অনুযায়ী আজ রোববার এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। গেল বছরের ১২ ডিসেম্বর বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সম্প্রতি ৩৭ হাজার ৫৭৪ জন নিয়োগে প্রতিবন্ধী কোটা থেকে নিয়োগ না দেওয়ার বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট করা হয়। রিটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে বিবাদী করা হয়।

রিটকারীদের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুনানির একপর্যায়ে আদালত বলেছেন- মেধাবীদের জন্য ভাইভায় অবশ্যই বিবেচনা করা উচিত।

এর আগে ২০২২ সালের ১৭ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবন্ধী কোটায় বিভিন্ন উপজেলায় ১১৪ সহকারী শিক্ষক পদ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের পক্ষ থেকে। একইসঙ্গে প্রতিবন্ধী কোটায় কেন তাদের নিয়োগ দেওয়া হবে না তা জানতে রুল জারিও করা হয়। 

১১৪ জন শারীরিক প্রতিবন্ধীকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভিত্তিতে নিয়োগের নির্দেশনা চেয়ে ওই রিটটি করেন আইনজীবী ছিদ্দিক উল্লাহ। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষে বিনা পারিশ্রমিকে মামলাটি পরিচালনা করছেন। একই বিষয়ে পরে ১৭১ জন প্রতিবন্ধী পৃথক আরও তিনটি রিট করেন।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১২ জেলায় গ্রামে গ্রামে ঈদ উদযাপন
  • ২৭ মে ২০২৬
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নিভে গেল ছোট্ট প্রাণ, শিশুটির দু…
  • ২৭ মে ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের মরদেহ…
  • ২৭ মে ২০২৬
পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৫ কোটি ৩২ লাখ টাকার টোল আদায়
  • ২৭ মে ২০২৬
এক শিক্ষকের গবেষণায় নেচার ইনডেক্স র‍্যাংকিংয়ে বড় লাফ নজরুল …
  • ২৭ মে ২০২৬
নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলায় জামায়াত-শিবির জড়িত
  • ২৭ মে ২০২৬