দ্বিতীয় ধাপের পরীক্ষা নিয়ে যা বললেন প্রাথমিকের সচিব

০৪ জানুয়ারি ২০২৪, ১১:৫৩ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষার বিষয়ে নির্বাচনের পর সিদ্ধান্ত নেওয়া হবে। ফেব্রুয়ারি মাসের শুরুতে পরীক্ষা আয়োজন করা হতে পারে। 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ সব তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ।

জানা গেছে, দ্বিতীয় ধাপে পরীক্ষা হবে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগে। এ তিন বিভাগে আবেদন করেছেন ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ জন চাকরিপ্রার্থী। এবার আবেদন ও নিয়োগ পরীক্ষা বিভাগীয়ভাবে নেওয়া হচ্ছে। তিন ধাপের বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষাও হচ্ছে আলাদাভাবে।

জানা গেছে, দ্বিতীয় ধাপের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দ্রুত নেওয়ার চেষ্টা করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ফেব্রুয়ারির মাঝামাঝি এসএসসি পরীক্ষা শুরু হবে। এর আগে দ্বিতীয় ধাপের পরীক্ষা না হলে পরীক্ষা কয়েক মাস পিছিয়ে যেতে পারে। সে কারণে ফেব্রুয়ারির শুরুতেই পরীক্ষা আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন, ‘প্রথম ধাপের মৌখিক পরীক্ষা এবং দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা কবে শুরু করা যায় সে বিষয়ে খুব দ্রুত সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে। জানুয়ারিতে প্রথম ধাপের মৌখিক পরীক্ষা শুরুর চিন্তাভাবনা করা হচ্ছে। এছাড়া ফেব্রুয়ারির শুরুর দিকে দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা আয়োজন করা হতে পারে।’

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১২ জেলায় গ্রামে গ্রামে ঈদ উদযাপন
  • ২৭ মে ২০২৬
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নিভে গেল ছোট্ট প্রাণ, শিশুটির দু…
  • ২৭ মে ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের মরদেহ…
  • ২৭ মে ২০২৬
পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৫ কোটি ৩২ লাখ টাকার টোল আদায়
  • ২৭ মে ২০২৬
এক শিক্ষকের গবেষণায় নেচার ইনডেক্স র‍্যাংকিংয়ে বড় লাফ নজরুল …
  • ২৭ মে ২০২৬
নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলায় জামায়াত-শিবির জড়িত
  • ২৭ মে ২০২৬