শ্রেণিকক্ষে পাঠদানের সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রাথমিকের শিক্ষিকা

০৩ জানুয়ারি ২০২৪, ০৬:৪২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
রিনা আক্তার

রিনা আক্তার © ফাইল ফটো

টাঙ্গাইলের ভূঞাপুরে শ্রেণিকক্ষে পাঠদানের সময় স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন রিনা আক্তার (৩৮) নামে এক স্কুল শিক্ষিকা। আজ বুধবার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মৃত্যুবরণ করেন তিনি।

রিনা আক্তার উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুরা গ্রামের মো. মিজানুর রহমানের স্ত্রী ও অর্জুনা ইউনিয়নের উত্তর জগতপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার জাহান বলেন, রিনা আক্তার শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছিলেন। এসময় হঠাৎ চেয়ার থেকে মেঝেতে পড়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল তার।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন, শ্রেণিকক্ষে ক্লাস চলাকালীন তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুতে শিক্ষক সমাজ, শিক্ষার্থীরা ও সংশ্লিষ্টরা শোক প্রকাশ করেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে তিনি মৃত্যুবরণ করেছেন। পরে সহকর্মী ও স্বজনরা তাকে বাসায় নিয়ে যান।

শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬
ওটি নেই, শেড নেই, আধুনিক যন্ত্রপাতির সংকট, চ্যালেঞ্জে হাবিপ…
  • ৩১ জুলাই ২০২৬
২৪ ঘণ্টায় সেউটায় প্রবেশ করল ৬০ হাজার অভিবাসী, সেনা মোতায়েন …
  • ৩১ জুলাই ২০২৬
প্রক্সি পরীক্ষার চক্র: সুপারিশপ্রাপ্ত বিসিএস ক্যাডার ও ২ সর…
  • ৩১ জুলাই ২০২৬