কুকুরমারা-শিয়ালমারীসহ ‘শ্রুতিকটু’ ১১ প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন

০১ জানুয়ারি ২০২৪, ০৮:১৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
কুকুরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়

কুকুরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা-২০২৩ অনুযায়ী শ্রুতিকটু, নেতিবাচক এবং শিশু ও জনমনে বিরূপ প্রভাব ফেলছে এরূপ ১১টি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। নরসিংদীর দুটি ও চুয়াডাঙ্গা জেলার নয়টি বিদ্যালয়ের নাম পরিবর্তন করে আজ সোমবার (১ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

নরসিংদীর বেলাব উপজেলার ‘কুকুরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করে ‘শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে। রায়পুরা উপজেলার ‘আদিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করে ‘ড. মনিরুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হয়েছে।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ‘মরহুম ডা. মোকছেদ আলী মুন্সীগঞ্জ পশুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করে ‘ডা. মোকছেদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়’, ‘বটিয়াপাড়া শিয়ালমারী এজি বালিকা বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করে ‘আব্দুল গণি সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হয়েছে।

‘ভোদুয়া সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করে ‘ভোদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’; ‘বড়বোয়ালিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করে ‘বড়বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’, ‘ভোগাইল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করে ‘ভোগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হয়েছে।

পরিবর্তন করা হয়েছে হারদী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম। বাদ দেওয়া হয়েছে ‘বালিকা’ শব্দটি। ‘কুমারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করে দক্ষিণপাড়া প্রতিভা বিকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে।

এছাড়া জীবননগর উপজেলার ‘জীবননগর থানা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করে ‘জীবননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ ও ‘আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করে ‘আন্দুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হয়েছে।

এর আগে ২০২৩ সালের ৩০ আগস্ট তিনটি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়। ২০২২ সালের ১৯ জানুয়ারি মন্ত্রণালয়ের জারিকৃত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা-২০২৩ অনুযায়ী এ নামকরণ সংক্রান্ত এ পরিবর্তন আনা হয়েছে।

নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9