প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন

৩১ ডিসেম্বর ২০২৩, ০২:৫৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
প্রাথমিকের শিক্ষার্থী

প্রাথমিকের শিক্ষার্থী © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি ১৬ দিন বাড়ানো হয়েছে। ছুটি বাড়িয়ে নতুন করে আগামীবছরের শিক্ষাপঞ্জিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। রোববার (৩১ ডিসেম্বর) অধিদপ্তর থেকে নতুন এ শিক্ষাপঞ্জিকা প্রকাশ করা হয়।

এর আগে গত ২১ ডিসেম্বর ছুটির তালিকা প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ওই তালিকায় দেখা যায়, ২০২৪ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ৬০ দিন। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। সমালোচনার প্রেক্ষিতে ছুিটি বাড়ানো হলো।

আগের ও পরের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, প্রথম তালিকায় মোট ছুটি ছিল ৬০ দিন। সেই ছুটি বাড়িয়ে ৭৬ দিন করা হয়েছে। পবিত্র রমজান, বঙ্গবন্ধুর জন্ম দিবস, স্বাধীনতা দিবস, শব-ই-কদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষসহ টানা ২১ দিন ছুটি ছিল প্রথম তালিকায়। সেখানে ছুটি বাড়িয়ে ২৯ দিন করা হয়েছে।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি ৭ দিন থেকে বাড়িয়ে ১৪ দিন, দুর্গাপূজার ছুটি ৫ দিনের জায়গায় ৭ দিন করা হয়েছে। এছাড়া শীতকালীন অবকাশ একদিন বাড়িয়ে ১১ দিন করেছে অধিদপ্তর।

অন্যদিকে ২০ জুলাইয়ের আষাঢ়ী পূর্ণিমা, ২ অক্টোবরের শুভ মহালয়ার একদিন করে দুটি ছুটি বাতিল করা হয়েছে। সবমিলিয়ে ১৬ দিনের ছুটি সমন্বয় করে মাধ্যমিক ও প্রাথমিকে ৭৬ দিন বাৎসরিক ছুটি রেখে তালিকা প্রকাশ করেছে অধিদপ্তর।

May be an image of ticket stub, blueprint and text

 

রাজধানীসহ বিভাগীয় শহরগুলোর ঈদ জামায়াতের সময় দেখুন এখানে
  • ২৭ মে ২০২৬
নতুন শঙ্কায় নেইমার, আলোচনায় বিকল্প
  • ২৭ মে ২০২৬
সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যে ৬ জেলায়
  • ২৭ মে ২০২৬
আদ-দ্বীনে শিশু মৃত্যুর ঘটনায় সরকারের তদন্ত কমিটি গঠন
  • ২৭ মে ২০২৬
‘বাংলাদেশে মন্ত্রিত্ব সোনার পাথরের বাটি, ঘষা দিলেই কুরবানির…
  • ২৭ মে ২০২৬
এআই বিশ্লেষণে এগিয়ে ফ্রান্স, শক্ত প্রতিদ্বন্দ্বী স্পেন
  • ২৭ মে ২০২৬