৫ শর্তে প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ ৯৩৩৭ প্রার্থী

২০ ডিসেম্বর ২০২৩, ১০:৪২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © লোগো

২০২৩ সালের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। আজ বুধবার প্রথম পর্বের বরিশাল, সিলেট, রংপুর বিভাগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ পর্বে ৯ হাজার ৩৩৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে www.dpe.gov.bd ফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইল ফোনেও এসএমএস পাবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব মনীষা চাকমা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে উত্তীর্ণ প্রার্থীদের ৫ শর্ত দেয়া হয়েছে। এসব শর্তের মধ্যে রয়েছে-

১) এ ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীগণ কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এ ফলাফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত “সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩”-এর কোন শূন্য পদে নিয়োগের জন্য কোন নিশ্চয়তা প্রদান করে না;

২) প্রকাশিত ফলাফলের কোন পর্যায়ে কোন প্রকার ভুল-ভ্রান্তি/ত্রুটি-বিচ্যূতি/মুদ্রণজনিত ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন করার বা প্রয়োজনবোধে সংশ্লিষ্ট ফলাফল বাতিল/সংশোধন করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে;

৩) কোন প্রার্থী ইচ্ছাকৃত কোন ভুল তথ্য প্রদান করলে কিংবা কোন তথ্য গোপন করেছেন মর্মে প্রতীয়মান/প্রমাণিত হলে কর্তৃপক্ষ তার ঘোষিত ফলাফল বাতিল করতে পারবে;

৪) প্রার্থীদের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর, মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও একাডেমিক সনদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯, অনুসরণপূর্বক শূন্যপদের বিপরীতে নিয়োগের জন্য চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে;

৫) মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তীতে যথাসময়ে প্রার্থীদের জানানো হবে।

গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলায় (রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, ভোলা, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার) গৃহীত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এতে মোট পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। গত ২৭ ফেব্রুয়ারি এ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9