প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাসের হার ২.৫ শতাংশ

২০ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৮ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
শ্রেণিকক্ষে শিক্ষক ও অধিদপ্তরের লোগো

শ্রেণিকক্ষে শিক্ষক ও অধিদপ্তরের লোগো © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন ৯ হাজার ৩৩৭ জন। বুধবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ২৩ মিনিটে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। এর মধ্যে পাস করেছেন ৯ হাজার ৩৩৭ জন। শতকরায় যা ২ দশমিক ৫০ শতাংশ।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পরীক্ষায় স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে। সেজন্য হয়তো পাসের হার কিছুটা কম। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নির্বাচনের পর শুরু করা হবে।’

এর আগে গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোয় লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। তিন বিভাগে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ এবং কেন্দ্রের সংখ্যা ছিল ৫৩৫টি।

রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের যেসব জেলায় পরীক্ষা হয়, সেগুলো হলো—রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার।

নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময় জানাল এনটিআরসিএ
  • ০৫ নভেম্বর ২০২৬
চীনের সঙ্গে কারিগরি শিক্ষা, প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের ম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950