সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের ফল প্রকাশ

২০ ডিসেম্বর ২০২৩, ০৮:১১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM

© ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন  ৯ হাজার ৩৩৭ জন।

বুধবার (২০ ডিসেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা জানুয়ারি মাসে শুরু করা হবে। শিগগিরই মৌখিক পরীক্ষার তারিখ বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে।

এর আগে গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোয় লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। তিন বিভাগে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ এবং কেন্দ্রের সংখ্যা ছিল ৫৩৫টি।

রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের যেসব জেলায় পরীক্ষা হয়, সেগুলো হলো—রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার।

আপনার ওপর কি কোরবানি ওয়াজিব, কীভাবে বুঝবেন? কার নামে হবে কো…
  • ২৭ মে ২০২৬
রাশিয়ার বাইরে এই প্রথম, রূপপুরে যুক্ত হলো উন্নত ‘স্মার্ট অ্…
  • ২৭ মে ২০২৬
দাঁত দেখে যেভাবে বুঝবেন কুরবানির পশুর বয়স
  • ২৭ মে ২০২৬
২২ হাজার টাকার গরু থেকে ৩৫ লাখ টাকার খামার
  • ২৭ মে ২০২৬
বিসিবিতে না থাকার সিদ্ধান্ত প্রতিমন্ত্রীর ছেলের
  • ২৭ মে ২০২৬
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের জায়গা পরিদর্শন করলেন মির্জা ফখরুল
  • ২৭ মে ২০২৬