নিয়োগের ফল প্রকাশ নিয়ে যে সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

২০ ডিসেম্বর ২০২৩, ০৭:২৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM

© ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল আজ বুধবার (২০ ডিসেম্বর) প্রকাশ করা হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় অংশ নেওয়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বুধবার রাত ৭টা ২৫ মিনিটে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে ওই কর্মকর্তারা জানান, প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল আজ রাতেই প্রকাশিত হবে। সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মুঠোফোনে এসএমএস এর মাধ্যমে ফল জানানো হবে।

এর আগে বুধবার সন্ধ্যায় ফল প্রকাশ নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সভায় বসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, পলিসি এন্ড অপারেশ বিভাগের পরিচালক মনীষ চাকমাসহ একাধিক কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।

আপনার ওপর কি কোরবানি ওয়াজিব, কীভাবে বুঝবেন? কার নামে হবে কো…
  • ২৭ মে ২০২৬
রাশিয়ার বাইরে এই প্রথম, রূপপুরে যুক্ত হলো উন্নত ‘স্মার্ট অ্…
  • ২৭ মে ২০২৬
দাঁত দেখে যেভাবে বুঝবেন কুরবানির পশুর বয়স
  • ২৭ মে ২০২৬
২২ হাজার টাকার গরু থেকে ৩৫ লাখ টাকার খামার
  • ২৭ মে ২০২৬
বিসিবিতে না থাকার সিদ্ধান্ত প্রতিমন্ত্রীর ছেলের
  • ২৭ মে ২০২৬
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের জায়গা পরিদর্শন করলেন মির্জা ফখরুল
  • ২৭ মে ২০২৬