প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল হতে পারে আজ

২০ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৫ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
শ্রেষিকক্ষে শিক্ষক ও লোগো

শ্রেষিকক্ষে শিক্ষক ও লোগো © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ নিয়ে সভা ডেকেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। আজ বুধবার লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, লিখিত পরীক্ষার উত্তরপত্র যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। ফল প্রকাশের বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাথে অধিদপ্তরের কর্মকর্তারা সভা করবেন। সভায় সবকিছু চূড়ান্ত হলে আজ রাতে ফল প্রকাশ করা হবে। কোনো কারণে আজ ফল প্রকাশ করা না গেলে আগামীকাল বৃহস্পতিবার ফল প্রকাশ করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক উচ্চপর্যায়ের কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘ফল প্রকাশ ও বিশ্লেষণের জন্য বুয়েটের সাথে আজ আমাদের সভা হবে। সভায় মৌখিক পরীক্ষার জন্য কত প্রার্থীকে টেকানো হবে সেটি চূড়ান্ত করা হবে। আশা করছি আজই ফল প্রকাশ হবে। কোনো কারণে আজ ফল প্রকাশ সম্ভব না হলে আগামীকাল বৃহস্পতিবার ফল প্রকাশ করা হবে।’ 

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আশা করছি আজ বুধবার অথবা আগামীকাল বৃহস্পতিবার সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা সম্ভব হবে।’

৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোয় লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। তিন বিভাগে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ এবং কেন্দ্রের সংখ্যা ছিল ৫৩৫টি।

রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের যেসব জেলায় পরীক্ষা হয়, সেগুলো হলো—রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার।

২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু আজ, জেনে নিন খুঁটিনাটি
  • ২৭ মার্চ ২০২৬
পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ গ্রেফতার ৫
  • ২৭ মার্চ ২০২৬
স্মৃতিসৌধে নাহিদ পেছনের সারিতে, সমালোচনা
  • ২৭ মার্চ ২০২৬
তসবিহ দানা গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু
  • ২৭ মার্চ ২০২৬
সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজ ছাত্রদল নেতার হামলা, রক্তাক্ত শিক…
  • ২৭ মার্চ ২০২৬
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই ব্যাচ থেকে উত্তী…
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence