সহকারী শিক্ষক নিয়োগের ফল কবে—জানাল অধিদপ্তর

১৬ ডিসেম্বর ২০২৩, ০৮:০২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল তৈরির কাজ চলছে। চলতি সপ্তাহে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, লিখিত পরীক্ষার উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ শেষ হয়েছে। এখন প্রার্থীদের উত্তরপত্র যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এই প্রক্রিয়া শেষে চলতি সপ্তাহের শেষ দিকে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক অধিদপ্তরের পলিসি এন্ড অপারেশ বিভাগের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ফল প্রকাশের তারিখ এখনো চূড়ান্ত করা যায়নি। উত্তরপত্র যাচাই-বাছাইয়ের কাজ শেষ হলে আমরা সভা করব। সভায় ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত হবে। 

চলতি সপ্তাহে ফল প্রকাশ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও জানান, প্রার্থীদের উত্তরপত্র যাচাই-বাছাইয়ের কাজ চলছে। আগামী দুই-তিনদিনের মধ্যে বুয়েট উত্তরপত্র যাচাইয়ের কাজ শেষ করতে চলতি সপ্তাহে ফল প্রকাশ করা হতে পারে। তবে যাচাই-বাছাইয়ে সময় লাগলে ফল আগামী সপ্তাহে প্রকাশ করা হবে

৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোয় লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। তিন বিভাগে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ এবং কেন্দ্রের সংখ্যা ছিল ৫৩৫টি।

রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের যেসব জেলায় পরীক্ষা হয়, সেগুলো হলো—রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার।

নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময় জানাল এনটিআরসিএ
  • ০৫ নভেম্বর ২০২৬
চীনের সঙ্গে কারিগরি শিক্ষা, প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের ম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950