কম শিক্ষার্থী থাকা প্রাথমিক বিদ্যালয় নিয়ে নতুন সিদ্ধান্ত নিচ্ছে সরকার

১০ ডিসেম্বর ২০২৩, ০৯:১০ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
শ্রেণিকক্ষে শিক্ষক এবং লোগো

শ্রেণিকক্ষে শিক্ষক এবং লোগো © ফাইল ছবি

দেশের একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পার্শ্ববর্তী বিদ্যালয়ের সাথে একত্রীকরণ করার উদ্যোগ নিয়েছে সরকারি। এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী সংখ্যা ৫০ এর কম হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য সব বিভাগের বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর তথ্য সংগ্রহ করা হচ্ছে। 

সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালকদের পাঠানো হয়েছে। আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে বিভাগীয় উপপরিচালকদের নির্ধারিত ছকে তথ্য পাঠাতে বলা হয়েছে।

গত ৭ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মনীষ চাকমা স্বাক্ষরিত চিঠি বিভাগীয় উপপরিচালকদের পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, Annual Primary School Census (APSC)- 2022 অনুসারে সারাদেশে ৫৬ টি জেলায় ৫০ জনের কম শিক্ষার্থী বিশিষ্ট ১৪৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত ২৬ সেপ্টেম্বরের সমন্বয় সভার কার্যবিবরণীর ৬নং ক্রমিকের সিদ্ধান্ত অনুযায়ী সে সকল বিদ্যালয় কিভাবে / কোন প্রক্রিয়ায় একত্রীকরণ করা সম্ভব এবং নব জাতীয়করণকৃত কোন বিদ্যালয় ছাত্রসংখ্যা কম থাকার কারণে বিদ্যালয় পরিচালনা করা সমীচিন মনে না হয় সেক্ষেত্রে যাচাই বাছাই সাপেক্ষে স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করে সুনির্দিষ্ট প্রস্তাব প্রেরণের জন্য উপরিউক্ত সুত্র মোতাবেক তাগিদ প্রদান করা সত্ত্বেও তাঁর আওতাধীন সকল জেলা থেকে তথ্য পাওয়া যায়নি।’

চিঠিতে আরও বলা হয়, ‘প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেপ্টেম্বর মাসের সমন্বয় সভার রেজুলেশনে ৬ নং বিষয়ের সিন্ধান্ত মোতাবেক সংযুক্ত ছকে তাঁর বিভাগের ৫০ এর কম শিক্ষার্থীবিশিষ্ট বিদ্যালয়সমূহ একত্রীকরণ সংক্রান্ত প্রস্তাব আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে অত্র অধিদপ্তরের প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9