ভুল বিষয়ে বার্ষিক পরীক্ষা, ভুক্তভোগী ২০ হাজার শিক্ষার্থী

০১ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৫ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০২ PM

© সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় এক বিদ্যালয়ে ভুল বিষয়ে বার্ষিক পরীক্ষা নেওয়ায় উপজেলার ১৭৯ প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এই ভুলের ফলে উপজেলার প্রায় বিশ হাজার শিক্ষার্থী বিপাকে পড়ে। এ ঘটনায় ৩ শিক্ষককে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়। 

বিদ্যালয় সূত্রে জানা যায়, পরে পৃথকভাবে দুই বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। এ ঘটনায় প্রধান শিক্ষক শাহিনা খানমসহ সহকারী শিক্ষক হাসান আলী ও নাজমা বেগমকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, গত সোমবার উপজেলা চাঁদপুর ইউনিয়নের ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে গণিত পরীক্ষার পরিবর্তে ভুলে ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা নেওয়া হয়। এ ভুলের কারণে উপজেলার ১৭৯ প্রাথমিক বিদ্যালয়ের গণিত এবং ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা স্থগিত করা হয়। পরে বুধ ও বৃহস্পতিবার নতুন প্রশ্নপত্রে বার্ষিক পরীক্ষা নেওয়া হয়।

এ বিষয়ে ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা বেগম বলেন, বিদ্যালয়ে রুটিনের ভুলে এ ঘটনা ঘটেছে। পরবর্তী সময়ে পরীক্ষা নেওয়া হয়েছে।

ট্যাগ: ছাত্র
চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9