পঞ্চম শ্রেণির প্রশ্নে তৃতীয় শ্রেণির পরীক্ষা

২৫ নভেম্বর ২০২৩, ০৪:২৮ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪০ PM
৪১নং মাচরং সরকারি প্রাথমিক বিদ্যালয়

৪১নং মাচরং সরকারি প্রাথমিক বিদ্যালয় © সংগৃহীত

মাদারীপুরের রাজৈরে একটি প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণির বিজ্ঞান প্রশ্নপত্র দিয়ে তৃতীয় শ্রেণির বিজ্ঞান পরীক্ষা গ্রহণের অভিযোগ উঠেছে। বুধবার সকালে উপজেলার বৌলগ্রাম এলাকার ৪১নং মাচরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির মূল্যায়ন পরীক্ষায় এ ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা পেয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

জানা গেছে, সম্প্রতি ৪১নং মাচরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। বুধবার তৃতীয় শ্রেণির ২৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে এলে তাদের হাতে পঞ্চম শ্রেণির বিজ্ঞান প্রশ্নপত্র দেন। দুপুরে পঞ্চম শ্রেণির ২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে এলে বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র উলটপালট হওয়ার ঘটনা ধরা পড়ে। উপায়ন্তর না দেখে একপর্যায়ে তৃতীয় শ্রেণির পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ওই প্রশ্নপত্র ফিরিয়ে এনে পঞ্চম শ্রেণির পরীক্ষা গ্রহণ করে শিক্ষকরা।

এ ঘটনায় ১নং মাচরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. টিপু সুলতান, সহকারী শিক্ষক কাজী শাহাজুল ইসলাম ও শিক্ষিকা মেরিনা আক্তারকে শোকজ করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত সহকারী শিক্ষক কাজী শাহাজুল বলেন, প্রধান শিক্ষক টিপু সুলতান আমার হাতে যেভাবে প্রশ্নপত্র দিয়েছেন আমি সেইভাবে এনেই পরীক্ষার্থীদের হাতে দিয়েছি। কিন্তু প্রশ্নপত্র চেক করে দেখি নাই।

মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস পাল বলেন, ‘ঘটনার সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার পরীক্ষা সংশ্লিষ্ট তিন শিক্ষককে শোকজ করা হয়েছে। এ ছাড়া নতুন প্রশ্নপত্র তৈরি করে পুনরায় তৃতীয় ও পঞ্চম শ্রেণির পরীক্ষা নেয়ার নিদের্শনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

শ্রমিকরা শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকায় ও শক্তিশালী ভয়েস না…
  • ০৫ নভেম্বর ২০২৬
নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময় জানাল এনটিআরসিএ
  • ০৫ নভেম্বর ২০২৬
চীনের সঙ্গে কারিগরি শিক্ষা, প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের ম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950