আজ ২০২৩টি প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪ নভেম্বর ২০২৩, ০৯:৩২ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩১ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

আজ সারাদেশে ২ হাজার ২৩টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় এক হাজার ৯২৮ কোটি টাকা ব্যয়ে দুই হাজার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এ বিদ্যালয়গুলোতে ছয় লক্ষাধিক শিক্ষার্থী নতুন ও আকর্ষণীয় শ্রেণিকক্ষে পাঠ গ্রহণের সুবিধা পাবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সকল সরকারি স্থাপনার উদ্বোধন করবেন।

২০২২-২০২৩ অর্থবছরে নির্মিত সরকারি স্থাপনার মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫-তলা বিশিষ্ট প্রধান কার্যালয়, কক্সবাজারস্থ ১০তলা বিশিষ্ট লিডারশীপ ট্র্রেনিং সেন্টার এবং ৪টি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট (পিটিআই)’র নবনির্মিত মাল্টিপারপাস অডিটোরিয়াম।

এছাড়া বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক, অভিভাবক কমিটিসহ সংশ্লিষ্ট অংশীজন নবনির্মিত এ বিদ্যালয়গুলোর সুবিধা পাবেন; নবনির্মিত বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের জন্য জেন্ডারের ভিত্তিতে পৃথক ওয়াশ ব্লক নির্মিত হয়েছে এবং সুপেয় পানির ব্যবস্থা রয়েছে।

প্রায় ১০৪ কোটি টাকা ব্যয়ে প্রায় ১ লাখ ৭৮ হাজার বর্গফুট বিশিষ্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে কর্মরত পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারীর দপ্তর হিসেবে ব্যবহৃত হবে। এতে মাঠ পর্যায়ে চার লক্ষাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর সেবা প্রদান করা সম্ভব হবে। বেইজমেন্ট ও ক্যাম্পাসে ৪৪টি গাড়ি রাখার সুবিধা রয়েছে।

প্রায় ৬৩ কোটি টাকা ব্যয়ে কক্সবাজারে ১০তলা বিশিষ্ট লিডারশিপ ট্রেনিং সেন্টারে প্রায় এক লাখ ১৪ হাজার বর্গফুট আয়তনের আন্তর্জাতিক মানের আধুনিক ট্রেনিং সেন্টারটি নির্মাণ করা হয়েছে।

আরও পড়ুন: শর্তহীন সংলাপ: তিন দলের সঙ্গে বসতে চান পিটার হাস

নবনির্মিত প্রশিক্ষণ কেন্দ্রটিতে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জন্য চাহিদা ভিত্তিক, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রতি ভবনে ১৬০ জন প্রশিক্ষণার্থীর (৮০ জন পুরুষ ও ৮০ জন মহিলা) আবাসনের ব্যবস্থাসহ প্রশিক্ষণের আধুনিক সব সুযোগ-সুবিধা বিদ্যমান রয়েছে।

উল্লেখ্য, প্রত্যেক পিটিআই-এ প্রতি বছর দুই শতাধিক প্রশিক্ষণার্থী দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। এছাড়াও সেখানে বিভিন্ন স্বল্প মেয়াদি প্রশিক্ষণ পরিচালিত হয়।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9