পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হলেন ৮০ জন

২৪ অক্টোবর ২০২৩, ০৮:৩৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
প্রাথমিকের শিক্ষক

প্রাথমিকের শিক্ষক © ফাইল ছবি

কুষ্টিয়ায় পদোন্নতি পেয়ে সহকারী শিক্ষক থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েছেন আরো ৮০ জন। পদোন্নতি প্রাপ্তরা মিরপুর ও ভেড়ামারার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে থেকে এ তথ্য জানা গেছে।

পদোন্নতি প্রাপ্তদের তালিকায় মিরপুর উপজেলার ৪৯ জন ও ভেড়ামারা উপজেলার ৩১ জন সহকারী শিক্ষক রয়েছেন। 

মন্ত্রণালয় জানিয়েছে, প্রধান শিক্ষক পদে এক বছর শিক্ষানবিশ হিসেবে পদোন্নতি পাওয়া শিক্ষকরা বিবেচিত হবেন। এসময় তাদের আচরণ সন্তোষজনক হলে তাদের চাকরি স্থায়ী হবে। আর তা না হলেও কর্তৃপক্ষ তাদের সহকারী শিক্ষক পদে ফেরত পাঠাবে। পদোন্নতি প্রাপ্তদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে কুষ্টিায়ার জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগদান করতে হবে। যোগদানে ব্যর্থ হলে তিনি পদোন্নতি যোগ্য নন বলে বিবেচিত হবেন। একইসঙ্গে পদোন্নতির আদেশ বাতিল হবে। 

পদোন্নতিপ্রাপ্তদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

আজ পালন করা হয় ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি, কে দিয়েছ…
  • ০১ আগস্ট ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ০১ আগস্ট ২০২৬
ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ
  • ০১ আগস্ট ২০২৬
নিখোঁজের দুই দিন পর বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদে…
  • ০১ আগস্ট ২০২৬
গ্রেপ্তার ১১ জন কারাগারে, শিশু উন্নয়ন কেন্দ্রে ৬ কিশোর
  • ০১ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ আগস্ট ২০২৬