প্রাথমিক

প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেলেন আরও ৭৩ সহকারী শিক্ষক

১৭ অক্টোবর ২০২৩, ০৩:৫৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৮ PM
প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেলেন আরও ৭৩ সহকারী শিক্ষক

প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেলেন আরও ৭৩ সহকারী শিক্ষক © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্য থেকে প্রধান শিক্ষক পদে আরও ৭৩ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। নরসিংদী জেলার মনোহরদী উপজেলা থেকে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে আরও দুই দফা লক্ষ্মীপুর ও টাঙ্গাইল জেলার পদোন্নতি দেওয়া হয়। সারাদেশে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির অংশ হিসেবে এ পদোন্নতি দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ে উপসচিব কবির উদ্দিন স্বাক্ষরিত আদেশে বলা হয়, মনোহরদী উপজেলার ৭৩ জন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হলো। পদোন্নতি পাওয়া প্রধান শিক্ষকদের আগামী ২৩ অক্টোবরের মধ্যে নরসিংদী জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে যোগদান করতে হবে। এ তারিখের মধ্যে কেউ যোগাযোগে ব্যর্থ হলে তিনি পদোন্নতি যোগ্য নন বলে বিবেচিত হবেন। একইসঙ্গে পদোন্নতির আদেশ বাতিল হবে।

প্রধান শিক্ষক পদে যোগদানের তারিখ থেকে ১ বছর শিক্ষানবিশকাল হিসেবে বিবেচিত হবে এবং শিক্ষানবিশকাল সন্তোষজনক হলে তাদের স্থায়ীকরণ করা হবে। শিক্ষানবিশকালে তাদের আচরণ ও কর্ম সন্তোষজনক না হলে অথবা কর্মদক্ষতা অর্জনের সম্ভাবনা না থাকলে কর্তৃপক্ষ তাদের পূর্বের পদে প্রত্যাবর্তন করাতে পারবেন।

পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকরা আগামী ২৩ অক্টোবরের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, নরসিংদীর কাছে যোগদান করতে হবে। এরমধ্যে কেউ যোগদানে ব্যর্থ হলে তিনি পদোন্নতি গ্রহণে সম্মত নন বলে গণ্য হবেন এবং তার পদোন্নতির আদেশ বাতিল বলে গণ্য হবে।

আরও পড়ুন: প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেলেন ১৬৫ সহকারী শিক্ষক

যোগদান পরবর্তী ২ কার্য দিবসের মধ্যে যোগদান করা প্রধান শিক্ষকদের অনুকূলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস পদায়ন আদেশ জারি করবেন। এক্ষেত্রে প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্বে/ভারপ্রাপ্ত হিসেবে নিয়োজিত পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকদের কর্মরত বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদেই পদায়ন করতে হবে।

প্রধান শিক্ষক পদে যোগদান সংক্রান্ত তথ্যাদি সংশ্লিষ্ট শিক্ষকের চাকরি বই, ই-প্রাইমারি স্কুল সিস্টেম, সমন্বিত গ্রেডেশন ব্যবস্থাপনা সিস্টেম এবং ইন্টিগ্রেটেড বাজেটিং ও অ্যাকাউন্টিং সিস্টেমে সন্নিবেশ করতে হবে।

উপজেলার প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষকদের চলতি দায়িত্ব হতে অব্যাহতি দেওয়া হলো। নব্য জাতীয়করণ করা যে সব বিদ্যালয প্রধান শিক্ষক পদ নিয়ে মামলা চলমান রয়েছে, সে সব বিদ্যালয়ে পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকদের পদায়ন করা যাবে না।

এর আগে গত ৩ আগস্ট লক্ষ্মীপুরের তিন উপজেলার ২০১ জন এবং ৯ অক্টোবর টাঙ্গাইল জেলার মির্জাপুর, সখিপুর, ধনবাড়ি ও বাসাইল উপজেলায় থেকে ১৬৫ জনকে সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতির মাধ্যমে পদোন্নতির দীর্ঘসূত্রিতার অবসান হয়।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9