নভেম্বর থেকে প্রাথমিকে মিড ডে মিল চালু হতে পারে: প্রতিমন্ত্রী

১৪ অক্টোবর ২০২৩, ১০:২৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪২ PM
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন © ফাইল ছবি

আগামী নভেম্বর মাস থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাইলটিং প্রকল্প হিসেবে মিড ডে মিল চালু হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। আজ শনিবার কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, মিড ডে মিলের বিষয়টি অক্টোবর মাসে একনেক সভায় অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুমোদন হয়ে গেলে এ মাসে মিড ডে মিল চালু হবে; না হলে নভেম্বর মাসে চালু হবে।

তিনি বলেন, মিড ডে মিলের বরাদ্দ অনেক। আমরা পাইলটিং আকারে চালু করব। আগে রান্না করা খাবার দেওয়ার সিদ্ধান্ত থাকলেও সেটি বাদ দেওয়া হয়েছে। এখন আমরা শিক্ষার্থীদেরকে বিস্কুট, দুধ ও ডিম জাতীয় পুষ্টিকর খাবার দেব। এতে করে শিশুদের বিদ্যালয়ে ৩০ ভাগ পুষ্টি নিশ্চিত হবে।

সারাদেশে সব বিদ্যালয়ে এখনও এক শিফট হিসেবে চালু করা সম্ভব হয়নি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এক শিফট চালুর জন্য বিদ্যালয়ে আটটি শ্রেণিকক্ষ লাগে। এরই মধ্যে নতুন ভবন নির্মাণ করে সারাদেশে ৯০ ভাগ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট দূর হয়েছে। এখনও ১০ ভাগ বাকি আছে। এটা পূরণ হয়ে গেলে এক শিফট চালু করা হবে বলে জানান তিনি।

তেরো বছরের মায়ের কোলে সাত মাসের শিশু, ভাইরাল ঘটনার নেপথ্যে …
  • ০১ আগস্ট ২০২৬
আর্জেন্টিনা দলের তীব্র সমালোচনা করলেন দেশটির প্রেসিডেন্ট হা…
  • ০১ আগস্ট ২০২৬
উয়েফার সঙ্গে বিরোধের মুখে বিতর্কিত প্রকল্প থেকে সরে দাঁড়াল …
  • ০১ আগস্ট ২০২৬
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
  • ০১ আগস্ট ২০২৬
‘পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই’—ইস্ট ওয়েস্ট ইউনিভার্স…
  • ০১ আগস্ট ২০২৬
চব্বিশের ৪ অগাস্ট এক থানায় ১৫ জন পুলিশ হত্যার পর কী হয়েছে?
  • ০১ আগস্ট ২০২৬