এক শিফটে হবে প্রাথমিকের সব ক্লাস

১২ অক্টোবর ২০২৩, ০৮:৫৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
এক শিফটে হবে প্রাথমিকের সব ক্লাস

এক শিফটে হবে প্রাথমিকের সব ক্লাস © ফাইল ছবি

প্রাথমিক পর্যায়ের সব ক্লাস এক শিফটে নিয়ে আসা হবে। একইসঙ্গে প্রাথমিকের নতুন কারিকুলামের পাঠদান দ্রুত শুরু হবে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এসব কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকের তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়া হয়েছে। লেখাপড়ার মান বাড়াতে ও বাচ্চাদের হাসিখুশি রাখতে এ উদ্যোগ নেওয়া হয়।

দ্রুত নতুন কারিকুলামে প্রাথমিকের পড়াশোনা শুরু হবে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, আমরা প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবনগুলো ঠিক করছি। যাতে করে সব ক্লাস এক শিফটে ক্লাস নিয়ে আসা যায়।

আরও পড়ুন: প্রাথমিকের ঘাটতি পূরণে হবে ২০ মিনিটের ক্লাস

প্রতিমন্ত্রী আরও বলেন, করোনার সময় অনেক অভিভাবক সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন। এজন্য বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমে গেছে। সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

তিনি বলেন, বাচ্চাদের বিদ্যালয়মুখী করতে নতুন চিন্তাভাবনা করছি আমরা। পরে মন্ত্রী বিদ্যালয়ের মুজিব কর্ণার, শেখ রাসেল কর্ণার, রিসোর্স সেন্টারসহ বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন।

এ সময় প্রাথমিক শিক্ষা বিভাগের রংপুর বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, জেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডল, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9