ডিমোশন হতে পারে পদোন্নতি পাওয়া শিক্ষকদের

০৯ অক্টোবর ২০২৩, ১১:৩৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাওয়া সহকারী শিক্ষকদের ডিমোশন হতে পারে। প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাওয়া শিক্ষকদের আচরণ বা কাজ সন্তোষজনক না হলে ও কর্মদক্ষতা অর্জনের সম্ভাবনা না থাকলে ১ বছরের মধ্যে তাদের আগের সহকারী শিক্ষক পদে ডিমোশন দিতে পারবে কর্তৃপক্ষ।

সোমবার  মির্জাপুর, সখিপুর, ধনবাড়ি ও বাসাইল উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত  ২০২ জন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দিয়ে জারি করা প্রজ্ঞাপনে এমনটাই জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রধান শিক্ষক পদে এক বছর শিক্ষানবিশ হিসেবে পদোন্নতি পাওয়া শিক্ষকরা বিবেচিত হবেন। এসময় তাদের আচরণ সন্তোষজনক হলে তাদের চাকরি স্থায়ী হবে। আর তা না হলেও কর্তৃপক্ষ তাদের সহকারী শিক্ষক পদে ফেরত পাঠাতে পারবেন। 

জানা গেছে, সোমবার পদোন্নতি প্রাপ্তদের তালিকায় মির্জপুর উপজেলার ৭৩ জন, সখিপুর উপজেলার ৫৫ জন, ধনবাড়ী উপজেলার ৩৭ ও বাসাইল উপজেলার ৩৮ জন সহকারী শিক্ষক রয়েছেন। পদোন্নতি প্রাপ্তদের আগামী ১৫ অক্টোবরের মধ্যে টাঙ্গাইল জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগদান করতে হবে। যোগদানে ব্যর্থ হলে তিনি পদোন্নতি যোগ্য নন বলে বিবেচিত হবেন। একইসঙ্গে পদোন্নতির আদেশ বাতিল হবে। যোগদানের দুই কার্যদিবসের মধ্যে এ শিক্ষকদের পদায়ন করা হবে। চলতি দায়িত্ব বা ভারপ্রাপ্ত হিসেবে পদোন্নতি পাওয়া শিক্ষকদেরকে কর্মরত বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদেই পদায়ন করতে হবে।

তেরো বছরের মায়ের কোলে সাত মাসের শিশু, ভাইরাল ঘটনার নেপথ্যে …
  • ০১ আগস্ট ২০২৬
আর্জেন্টিনা দলের তীব্র সমালোচনা করলেন দেশটির প্রেসিডেন্ট হা…
  • ০১ আগস্ট ২০২৬
উয়েফার সঙ্গে বিরোধের মুখে বিতর্কিত প্রকল্প থেকে সরে দাঁড়াল …
  • ০১ আগস্ট ২০২৬
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
  • ০১ আগস্ট ২০২৬
‘পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই’—ইস্ট ওয়েস্ট ইউনিভার্স…
  • ০১ আগস্ট ২০২৬
চব্বিশের ৪ অগাস্ট এক থানায় ১৫ জন পুলিশ হত্যার পর কী হয়েছে?
  • ০১ আগস্ট ২০২৬