রাজধানীতে আরও ২৭ প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন হচ্ছে

০৮ অক্টোবর ২০২৩, ০৯:২৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগো এবং শ্রেণিকক্ষে শিক্ষক

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগো এবং শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ফটো

রাজধানীতে আরও ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন স্থাপন করতে যাচ্ছে সরকার। ঢাকা মহানগর ও পূর্বাচল এলাকায় অবস্থিত বিদ্যালয়গুলোতে নতুন ভবন স্থাপন করা হচ্ছে।

আগামীকাল সোমবার (৯ অক্টোবর) বিকেলে একযোগে স্কুল ভবনগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

রোববার (৮ অক্টোবর) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ ও এলজিইডির প্রধান প্রকৌশলী আলি আখতার হোসেন। সভাপতিত্ব করবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।

নতুন ভবন নির্মাণ হতে যাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো হলো— শেখ কামাল সঃ প্রাঃ বিঃ । মুন্ডা সঃ প্রাঃ বিঃ। খলিলুর রহমান সঃ প্রাঃ বিঃ । কোব্বাদ সরদার সঃ প্রাঃ বিঃ । মিরপুর আর সি সঃ প্রাঃ বিঃ । বরাবো মোহনপুর সঃ প্রাঃ বিঃ। নন্দিপাড়া সঃ প্রাঃ বিঃ ।বাওথার ওহাব বেপারী সঃ প্রাঃ বিঃ । ডিয়াবাড়ি সঃ প্রাঃ বিঃ । বঙ্গবন্ধু সঃ প্রাঃ বিঃ ।পাড়াডগার মান্নান সঃ প্রাঃ বিঃ । বসিলা নতুন সঃ প্রাঃ বিঃ । ওয়াক আপ সঃ প্রাঃ বিঃ । হলান সঃ প্রাঃ বিঃ । মৈনার টেক সঃ প্রাঃ বিঃ।  শাহাজাদপুর মডেল সঃ প্রাঃ বিঃ । কল্যাণপুর মডেল সঃ প্রাঃ বিঃ । গোবিন্দপুর সঃ প্রাঃ বিঃ । সামাজিক শিক্ষা কেন্দ্র সঃ প্রাঃ বিঃ । প্রগতি সঃ প্রাঃ বিঃ। ডুমনি সঃ প্রাঃ বিঃ । তলনা সঃ প্রাঃ বিঃ ।শহীদ আনোয়ার সঃ প্রাঃ বিঃ। বিজি প্রেস সঃ প্রাঃ বিঃ । খিলগাঁও মডেল সঃ প্রাঃ বিঃ ৷ নুরেরচালা সঃ প্রাঃ বিঃ । ভোলা সঃ প্রাঃ বিঃ ।

দেশের শিক্ষাব্যবস্থায় কাঙ্ক্ষিত মানের গ্রাজুয়েট তৈরি হচ্ছে …
  • ২৭ মার্চ ২০২৬
কিউএস র‌্যাঙ্কিংয়ে বিশ্বসেরার স্বীকৃতি পেল ঢাবির ১০ বিভাগ
  • ২৭ মার্চ ২০২৬
শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্ব…
  • ২৭ মার্চ ২০২৬
স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ কোনো দলের ছিল না, এটি ছিল ‘জনযুদ্…
  • ২৭ মার্চ ২০২৬
কাল নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসবেন তারেক রহমান
  • ২৭ মার্চ ২০২৬
ইসরায়েলি হামলায় লেবাননে বাস্তুচ্যুত ৩ লাখ ৭০ হাজার শিশু, নি…
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence