রাজশাহীর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কুল ‘কাজলা সরকারী প্রাথমিক বিদ্যালয়’

০২ অক্টোবর ২০২৩, ০৪:২২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫০ PM

© টিডিসি ফটো

রাজশাহীতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে কাজলা সরকারী প্রাথমিক বিদ্যালয়। স্কুলের শিক্ষার্থীদের মধ্যে মানসম্মত শিক্ষা প্রদান, স্কুলের অবকাঠামোগত উন্নয়ন, ছাত্র-ছাত্রীদের মধ্যে নিয়মানুবর্তিতা, ডিজিটাল ক্লাস রুম, মানসম্মত ফলাফল, ঝরে পড়া শিক্ষার্থীদের হার কমানো ও আধুনিক সুবিধাসহ নানা বিষয়ে স্কুলটিকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় রাজশাহী প্রাথমিক শিক্ষা অফিস ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩’ প্রদানে জেলা পর্যায়ে প্রতিষ্ঠানটিকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বোয়ালিয়া থানা শিক্ষা অফিসার মো. মোখলেসুর রহমান। 

প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ধনী-গরিবসহ সকল শ্রেণি পেশার মানুষের সন্তানকে শিক্ষিত করার লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছে সরকার। এক সময় টিনশেড বিল্ডিংয়ে প্রাইমারি স্কুলগুলোর শিক্ষা কার্যক্রম চললেও বর্তমানে প্রতিটা প্রাইমারি স্কুলে আধুনিক ভবন নির্মাণ করছে সরকার।

আরও পড়ুন: এবার চিকিৎসায় নোবেল পেলেন ২ করোনা টিকা গবেষক

জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. কহিনুর বেগম প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের স্মার্ট শিক্ষার্থী চাই। এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর ইচ্ছায় প্রাথমিক শিক্ষা দিনদিন এগিয়ে যাচ্ছে। তার একটি নতুন সংযোজন হলো স্মার্ট বাংলাদেশ। যার ছোঁয়া লেগেছে প্রতিটি বিদ্যালয়ে। যা শিক্ষার্থীদের মেধা বিকাশে যথেষ্ট ভূমিকা রাখছে।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, স্কুলটিকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ার কৃতিত্ব শুধুমাত্র আমার একার নয়। এজন্য বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি সহকারী থানা শিক্ষা অফিসার মো. মাসুদ রানাসহ বিদ্যালয়টির অন্যান্য সহকারী শিক্ষকদের। যাদের অনুপ্রেরণা ও সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে আমাকে সাহায্য করেছে।

৮০০ টাকা চুরির অপবাদে দুই শিশুকে মারধর, মুখে সিগারেটের ছেঁকা
  • ২৭ মার্চ ২০২৬
টাঙ্গাইলে ট্রেনে কাঁটা পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু 
  • ২৭ মার্চ ২০২৬
ফজরের নামাজ পড়ে ঘুমাতে গিয়ে চিরঘুমে হাবিপ্রবি শিক্ষার্থী
  • ২৭ মার্চ ২০২৬
হোটেলে বিল না দিতে সাইরেনের অপেক্ষায় থাকেন ইসরায়েলিরা
  • ২৭ মার্চ ২০২৬
আইসিটিভিটিআর: কর্মমুখী শিক্ষা বিস্তারে প্রেসিডেন্ট জিয়ার দূ…
  • ২৭ মার্চ ২০২৬
ভেন্টিলেশনে স্পিকারের সহধর্মিনী
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence