নেত্রকোনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শতভাগ বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ 

৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫১ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM

© সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় শতভাগ প্রাথমিক বিদ্যালয়ে শহিদ মিনার স্থাপন করেছে উপজেলা প্রশাসন। এর আগে উপজেলায় ১৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ২১টি  বিদ্যালয়ের শহিদ মিনার ছিল। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দেড় বছর আগে উপজেলায় ১৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ২১টি  বিদ্যালয়ের শহিদ মিনার ছিল। উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে প্রায় শতভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহিদ মিনার স্থাপন দৃশ্যমান হয়েছে।

বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ করে জানা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহিদ দিবসসহ বিভিন্ন দিবসে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুদের অন্য কোনো প্রতিষ্ঠানের শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে যেতে হতো। আবার কিছু শিক্ষা প্রতিষ্ঠান অস্থায়ীভাবে শহিদ মিনার বানিয়ে দিবসটি পালন করতো। 

সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগ দেন শেখ জাহিদ হাসান প্রিন্স। সরকারি কোনো বরাদ্দ নয়, স্কুল ফান্ডের নিজস্ব তহবিল ও স্থানীয় দানশীল ব্যক্তিগণের সহায়তা তৈরি করার উদ্যোগ নেন এই উপজেলা নির্বাহী অফিসার। 

কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মনোয়ার হোসেন বলেন, ইউএনও স্যার বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকদের নিয়ে মিটিং করে বিদ্যালয়ের ফান্ডসহ স্থানীয় লোকজনের সহযোগিতায় আজকের এই সুন্দর নবনির্মিত শহীদ মিনার দৃশ্যমান হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, উপজেলায় যোগদানের পর সব স্কুলে শহিদ মিনারের নির্মাণের পরিকল্পনা করি। বিভিন্ন জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি কোমলমতি শিশুরা যাতে শ্রদ্ধা জানাতে পারে এবং দিবসগুলোর তাৎপর্য উপলব্ধি করতে পারে তাই শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নিয়েছি।  এই মহতী কাজের নেতৃত্ব দিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9