প্রাথমিকের প্রধান শিক্ষকরা নন-গেজেটেড কর্মচারী

২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা নন-গেজেটেড কর্মচারী। সে অনুযায়ী তারা বেতন-ভাতাদি প্রাপ্য হবে। বিষয়টি জানিয়ে আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি ২য় শ্রেণিতে উন্নীতকরণের সময় গেজেটেড হিসেবে উল্লেখ না থাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক পত্রের মর্মানুযায়ী উক্ত পদটি নন-গেজেটেড কর্মচারী হিসেবে বিবেচিত। 

সে বিবেচনায় চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০০৯ অনুযায়ী তাদের প্রাপ্য টাইম স্কেলসহ বেতন ভাতাদি নির্ধারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক তা কার্যকরের লক্ষ্যে মাঠ পর্যায়ের হিসাবরক্ষণ অফিসসমূহে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হল।

সেপ্টেম্বরে আসছে ৯টি নতুন ইমোজি, কোনটির কী অর্থ
  • ০১ আগস্ট ২০২৬
১০ লাখ টাকায় কিডনি বিক্রির চুক্তি, অস্ত্রোপচারের পর পেলেন ৫…
  • ০১ আগস্ট ২০২৬
খাবারের মাঝে পানি পান করলে কম নয়, বেশি খাওয়া হয়: গবেষণা
  • ০১ আগস্ট ২০২৬
‘আইডেব এক্সিলেন্স ইন্টোরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড’ কমিটির চেয়ার…
  • ০১ আগস্ট ২০২৬
জলাবদ্ধতায় অপরিপক্ব পাট কাটতে বাধ্য যশোরের কৃষক
  • ০১ আগস্ট ২০২৬
ঢাবিতে আওয়ামী লীগপন্থী ১০ শিক্ষকের শাস্তি প্রত্যাহার চায় শি…
  • ০১ আগস্ট ২০২৬