প্রাথমিক শিক্ষকদের জন্য ‘সুখবর’, পাবেন ৮০ শতাংশ শিক্ষা কর্মকর্তা পদ

১৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৮ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © লোগো

বহু কাঙ্ক্ষিত উপজেলা/থানা শিক্ষা অফিসার পদের নিয়োগ পদ্ধতিতে ৮০ শতাংশ পদোন্নতি ও ২০ শতাংশ নিয়োগের মাধ্যমে করা হবে। এই ৮০ শতাংশ পদ পাবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকেরা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গেজেটেড অফিসার ও নন-গেজেটেড কর্মচারীদের নিয়োগ বিধিমালা প্রকাশ করা হয়েছে। এতে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার (এইউইও) ৮০ শতাংশ পদে বিভাগীয় প্রার্থী হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ রয়েছে প্রাথকের শিক্ষকদের। 

এ নিয়োগ বিধিটি ‘প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০২৩’ নামে আখ্যায়িত করা হয়েছে। এটাকে শিক্ষকদের পদোন্নতির জন্য ‘সুখবর’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আগে উপজেলা/থানা শিক্ষা অফিসার (টিইও) পদে সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিইও) পদ থেকে ৮০ শতাংশ পদোন্নতি দেওয়া হতো। আর ২০ শতাংশ সরাসরি নিয়োগ দেওয়া হতো।

আরও পড়ুনঃ আর লাইনে দাঁড়িয়ে নয়, মোবাইলে ফি দিতে পারবেন ইবি শিক্ষার্থীরা

উপজেলা/থানা শিক্ষা অফিসার পদে সরাসরি নিয়োগ পেতে বিভাগীয় প্রার্থী হিসেবে ৪৫ বছর বয়স পর্যন্ত শিক্ষকেরা আবেদন করতে পারবেন। তবে এটিইও পদে নিয়োগ পেতে সহকারী শিক্ষকদের ১০ বছর ও প্রধান শিক্ষকদের ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগ বিধিমালায় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদে নিয়োগ নিয়ে বলা হয়েছে, সরাসরি নিয়োগের মাধ্যমে এ পদটি পূরণ হবে। তবে ৮০ শতাংশ পদ বিভাগীয় প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। আর ২০ শতাংশ পদ উন্মুক্ত প্রার্থীদের মধ্য থেকে পূরণ করা হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বোঝাবে। বিভাগীয় প্রার্থী প্রধান শিক্ষক হলে অনুন্য ৩ বছর এবং সহকারী শিক্ষক হলে অনুন্য ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের মধ্য থেকে যোগ্য কাউকে পাওয়া না গেলে উন্মুক্ত প্রার্থীদের থেকে এ পদ পূরণ করা হবে। এ পদে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪৫ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য।

নিয়োগ বিধিমালায় এটিইও পদে নিয়োগের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে, দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ’সহ স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ’সহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। তবে প্রার্থীর শিক্ষাজীবনে একাধিক তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ থাকলে তিনি যোগ্য বলে বিবেচিত হবেন না।

বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন ২৮ মার্চ, উপস্থিত থাকতে রাষ্ট্রপ…
  • ২৬ অক্টোবর ২০২৬
নগর দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীকে পরিকল্পিত আবাসনের আ…
  • ২৬ অক্টোবর ২০২৬
বাউফলে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা
  • ২৬ অক্টোবর ২০২৬
দুই মন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে গণবিক্ষোভে নামছে এনসিপি
  • ২৬ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১৮
  • ২৬ অক্টোবর ২০২৬
ডি থ্রি ট্রফির নিলামে প্রথম ধাপ শেষে কোন দলে কোন ক্রিকেটার
  • ২৬ অক্টোবর ২০২৬