‘যোগ্যতা’ না থাকা প্রাথমিকের শিক্ষকদের ডিগ্রি ও প্রশিক্ষণ নেওয়ার সময় বাড়লো

০৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:০২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫২ PM

© সংগৃহীত

জাতীয়করণ করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘যোগ্যতা’ না থাকা শিক্ষকদের ডিগ্রি ও প্রশিক্ষণের সময় বাড়ানো হয়েছে। সার্টিফিকেট অব এডুকেশন বা সমমান পরীক্ষার সনদ অর্জনের সময় ২০২৫ সাল পর্যন্ত বাড়িয়ে বিধিমালার সংশোধনী অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার (৪ সেপ্টেম্বর) তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক (চাকরি শর্তাদি নির্ধারণ) বিধিমালা, ২০১৩’ এর বিধি ২-এর দফা (চ) সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। সেই সময়ে যখন সরকারিকরণের প্রক্রিয়া করা হয়, তখন যে বিধিমালা আমরা অনুসরণ করেছিলাম দেখা গেছে, সেই অনুসারে অনেকেরই কাঙ্ক্ষিত যোগ্যতা ছিল না। তখন ২০১৭ সাল পর্যন্ত একটা শর্ত দেওয়া হয়েছিল যে, যাদের কয়েকটি ডিগ্রি ও প্রশিক্ষণ নেই, যারা এটি নিতে পারবে, তাদের আত্মীকরণ করা হবে। ‘তখন দেখা গেছে, বিভিন্ন কারণে অনেকেই এটা করতে পারেননি। এরই মধ্যে করোনা মহামারি চলে গেলো। তাই আরেকটু সময় বাড়াতে আজকের এটি তোলা হয়েছে।

মাহবুব হোসেন বলেন, এখন ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত তাদের সুযোগ দেওয়া হবে। এ সময়ের মধ্যে তারা অর্জন (ডিগ্রি ও প্রশিক্ষণ) করতে পারবেন। সার্টিফিকেট অব এডুকেশন বা সমমান পরীক্ষার সনদ অর্জনের সুযোগ তাদের দেওয়া হয়েছে।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9