নদীতে গোসল করতে নেমে ৩ ছাত্রের মৃত্যু, নিখোঁজ ২

১৪ জুলাই ২০১৮, ০৭:৪৫ PM
ঘটনাস্থলে লোকজনের ভিড়

ঘটনাস্থলে লোকজনের ভিড়

কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে তিন ছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও দুজন। শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ছাত্ররা হলেন-আমিনুল হোসাইন, মেহরাব হোসেন ও মো. ফারহান। এদের মধ্যে আমিনুল ও মেহরাব সহোদর ভাই। নিখোঁজ দুজনের নাম সায়ীদ জাওয়াদ অরবি ও তূর্য ভট্টাচার্য। তারা প্রত্যেকেই চকরিয়া গ্রামার স্কুলের ছাত্র। 

প্রত্যক্ষদর্শীদের মতে, স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা শেষে স্কুলের পাঁচ ছাত্র বেলা সাড়ে ৩টার দিকে মাতামুহুরি নদীর চরে ফুটবল খেলতে যায়। ফুটবল খেলা শেষে তারা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। 

স্থানীয় বাসিন্দা ও চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে তাদের উদ্ধারের চেষ্টা চালান। একপর্যায়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। 

ঘটনাস্থলে থাকা চকরিয়া উপজেলা সহকারী কমিশনার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, স্থানীয় ব্যক্তিদের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ ছাত্রদের উদ্ধারে অভিযান চালান। কিন্তু কক্সবাজারে প্রশিক্ষিত কোনো ডুবুরি না থাকায় বিষয়টি বাংলাদেশ নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তাদের অবগত করা হয়েছে। 

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬