প্রাথমিক শিক্ষক নিয়োগ: দুই সপ্তাহে দুটি বিজ্ঞপ্তি আসছে

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
ক্লাস নিচ্ছেন প্রাথমিক শিক্ষক

ক্লাস নিচ্ছেন প্রাথমিক শিক্ষক © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের আরও দুটি বিজ্ঞপ্তি আগামী দুই সপ্তাহে প্রকাশ করা হবে। দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে পাঁচটি বিভাগে শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে।

জানা গেছে, সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিভাগ ভিত্তিক শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, আগামী দুই সপ্তাহে পাঁচটি বিভাগের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর মধ্যে আগামী সপ্তাহে রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগ আর পরের সপ্তাহে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

এ প্রসঙ্গে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহম্মদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট দূর করতে আমরা বিভাগ ভিত্তিক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। আগামী দুই সপ্তাহে আরও দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। 

কোন সপ্তাহে কোন কোন বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিজ্ঞপ্তি প্রকাশের কাজটি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে তারাই ভালো বলতে পারবে।

এ বিষয়ে জানতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা
  • ০২ আগস্ট ২০২৬
শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬
হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬