প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৭ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ © ফাইল ছবি

প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি)। এ উপলক্ষে সংবাদ সম্মেলন ডেকেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দুপুর সাড়ে ১২টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন হবে। এতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও সচিব ফরিদ আহাম্মদ বক্তব্য দেবেন। 

প্রসঙ্গত, ১৩ বছর পর গত বছরের ৩০ ডিসেম্বর প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষাঅনুষ্ঠিত হয়। এবার বৃত্তি পাবে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী। ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ গ্রেডে বৃত্তি পাবে সাড়ে ৪৯ হাজার শিক্ষার্থী। ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা ও সাধারণ গ্রেডের শিক্ষার্থীরা ২২৫ টাকা করে বৃত্তি পাবে বলে জানা গেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (http://www.dpe.gov.bd/) এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইট (http://www.mopme.gov.bd/) ছাড়াও স্থানীয়ভাবে বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয় ও উপজেলা/থানা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে বৃত্তি পরীক্ষার ফল পাওয়া যাবে।

এছাড়া মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এস পাঠানোর নিয়ম হলো- DPEThana/Upazila Code No.<> Roll Number<>Year<> and Send to 16222.

ফাইনালের পর মাঠে নেমেই সবাইকে হতবাক করলেন মেসি
  • ০২ আগস্ট ২০২৬
সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা
  • ০২ আগস্ট ২০২৬
শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬
হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬