জেলার মধ্যে প্রাথমিকে শিক্ষক বদলি আবেদন শুরু আজ থেকে

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৮ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
জেলার মধ্যে প্রাথমিকে শিক্ষক বদলি আবেদন শুরু আজ থেকে

জেলার মধ্যে প্রাথমিকে শিক্ষক বদলি আবেদন শুরু আজ থেকে © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের একই জেলার মধ্যে আন্তঃ উপজেলা বা থানায় বদলির আবেদন গ্রহণ আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) এসব তথ্য জানিয়ে আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

আগামী ৩ মার্চ পর্যন্ত অনলাইনে নির্ধারিত সার্ভারে (http://ttms.dpe.gov.bd/login) লগইন করে শিক্ষকরা তাদের বদলির আবেদন করতে পারবেন। আগামী ৯ মার্চের মধ্য বদলির কার্যক্রম শেষ করতে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। আন্তঃ উপজেলা বদলিতে সর্বোচ্চ তিনটি করে স্কুল পছন্দের সুযোগ পাবেন শিক্ষকরা।

অধিদফতরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত শিক্ষকরা অনলাইনে একই জেলার মধ্যে আন্তঃ উপজেলা বা থানার শিক্ষা প্রতিষ্ঠানে বদলি হতে আবেদন করতে পারবেন। আগামী ৪ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত উপজেলা শিক্ষা অফিসাররা প্রয়োজনীয় কার্যক্রম শেষ করবেন। ৬ ও ৭ মার্চ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের শিক্ষকদের বদলি সংক্রান্ত কাজ করতে হবে। আর আগামী ৮ ও ৯ মার্চ বিভাগীয় উপপরিচালকরা বদলির সব কার্যক্রম শেষ করবেন।

আদেশে শিক্ষকদের বদলির আবেদনের বিষয়ে চারটি শর্ত দিয়েছে অধিদফতর। শর্ত হিসেবে অধিদফতর বলছে, শিক্ষকরা সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনও শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে একটি বা দুইটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনও আবেদন গ্রহণযোগ্য হবে না।

যাচাইকারী কর্মকর্তাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ২২ ডিসেম্বর জারি করা সর্বশেষ সংশোধিত সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা অনুযায়ী শিক্ষকদের বদলির আবেদন ও কাগজপত্র যাচাই করতে হবে। কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে যাচাই করতে হবে। যাচাই করে পাঠানোর পর তা পুনর্বিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে অধিদফতরের পাঠানো ওই আদেশে।

ঢাবিতে জড়ো হচ্ছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতে গেলে সমাধান নাকি নতুন…
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যালয়ে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় বিএনপ…
  • ০২ আগস্ট ২০২৬
ইন্টারভিউয়ের আগেই মায়ের মৃত্যু, শোক সামলে সিভিল সার্ভিস পরী…
  • ০২ আগস্ট ২০২৬
তরুণীর বাড়িতে গিয়ে আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, বিয়েতে সম…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির তিন শিক্ষক বরখাস্তে যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠানের …
  • ০২ আগস্ট ২০২৬