মঙ্গলবার সাড়ে ১২টায় জানা যাবে বৃত্তি পরীক্ষার ফলাফল

২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার ফল জানা যাবে মঙ্গলবার

প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার ফল জানা যাবে মঙ্গলবার © ফাইল ছবি

প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ডেকেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) একটি দুপুর সাড়ে ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে মঙ্গলবার দুপুর সাড়ে টায় সংবাদ সম্মেলন হবে। এতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, সচিব ফরিদ আহাম্মদ বক্তব্য রাখবেন। 

প্রসঙ্গত, ১৩ বছর পর গত বছরের ৩০ ডিসেম্বর প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষাঅনুষ্ঠিত হয়। এবার বৃত্তি পাবে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী। ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ গ্রেডে বৃত্তি পাবে সাড়ে ৪৯ হাজার শিক্ষার্থী।

ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা ও সাধারণ গ্রেডের শিক্ষার্থীরা ২২৫ টাকা করে বৃত্তি পাবে বলে জানা গেছে।

ঢাবিতে জড়ো হচ্ছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতে গেলে সমাধান নাকি নতুন…
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যালয়ে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় বিএনপ…
  • ০২ আগস্ট ২০২৬
ইন্টারভিউয়ের আগেই মায়ের মৃত্যু, শোক সামলে সিভিল সার্ভিস পরী…
  • ০২ আগস্ট ২০২৬
তরুণীর বাড়িতে গিয়ে আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, বিয়েতে সম…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির তিন শিক্ষক বরখাস্তে যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠানের …
  • ০২ আগস্ট ২০২৬